নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ময়মনসিংহের নাগরিক আন্দোলন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্না, সহ-সভাপতি কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী, সাধারণ সম্পাদক এ এফ এম এনামুল হক মামুন, সহসাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রকাশনা সম্পাদক কবি জুবায়েদ ইবনে সাঈদ, অর্থ সম্পাদক শাহ্ জহির উদ্দিন আহমেদ কাজল, দুর্ঘটনা ও অনুসন্ধানবিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র দে-সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপস্থিত সদস্যদের আলোচনার ভিত্তিতে আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ, সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবেশে উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন