আমাদের শৈশবে খাদ্যঘাটতি ছিল, ছিলো অভাবের সংসার,কার্তিকের ভয়াবহতা, কিন্তু প্রেম ছিল একে অন্যের প্রতি, ছিলো সহমর্মিতা। অভাবের কার্তিকজুড়ে অগ্রহায়ণের অপেক্ষা ছিল, অপেক্ষা ছিল নবান্নের, সোনালি ধানের ঘ্রাণে— কৃষাণীর ঠোঁট ছুঁয়ে…