বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে ময়মনসিংহে নিয়োগ কার্যক্রমের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জেলা পুলিশের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় তিন দিনব্যাপী নিয়োগ কার্যক্রমে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মেট্রো | স্থানীয় সংবাদ
মন্তব্য করুন