[live_tv width="800px" height="450px" show_news="false"]
ময়মনসিংহ মেট্রো ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জি.সি. দেবনাথ এর কবিতা অবহেলা

সেই শৈশবে যখন তোমাতে লেপ্টে ছিলাম,
সেই কৈশোরে যখন তোমাকে ছুঁয়ে ছিলাম
তখন বুকে এত হাহাকার ছিল না, বেদনা ছিল না,
যাকে এককথায় আত্মচিৎকার বলে কেউ কেউ।

বহুবছর আগে রোদসী এক সকালে শৈশব আমাদেরকে
মিলিত করেছিল একটি আম গাছের তলায়।
তখন থেকে সব আমগাছ, কাঁঠাল গাছ, লেবুতলা
ভোরবেলার শিউলি, তালপাখার শীতল হাওয়া
আমার আপন মনে হতো, প্রেমিকা মনে হতো।

তারপর থেকে প্রকৃতি তোমাকে প্রেমিকা ভেবে
তোমার শাড়ির আঁচলে দেখেছি পৃথিবীর ভবিষ্যৎ
আমার কৈশোরের দুরন্তপনা, অগোছালো দিনগুলো,
বৈকালিক শহরের নিয়ন আলো এসব।

কৈশোর পাড় করে যৌবনের প্রথম প্রহরে তোমাকে
দেবী রূপে পাওয়া ছিল আমার আজন্ম লোভ।
কিন্তু এখন, যখন আমি পূর্ণ যৌবনে তোমাতে ভেসে থাকতে চাই
তুমি কেন আমাকে বারবার সরিয়ে দাও?

মধ্য দুপুরে অথবা গভীর রাতে তীব্রভাবে অবহেলা করো?
তুমি তো জানো আমি তোমার অবহেলা সইতে পারি না
হে দেবী, হে প্রকৃতি!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেট্রোর সঙ্গে যুক্ত থাকুন, হয়ে উঠুন একজন কনটেন্ট পার্টনার!

১

শেলী সেলিনার ছড়া সোনার দেশ 

২

ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বইমেলা ২০২৬

৩

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী: ময়মনসিংহের মাটির শিশুসাহিত্যিক ও মুদ্রণশিল্পের পথিকৃত

৪

অভাব—এস. এম. বিল্লালের কবিতা

৫

শিশিরের অক্ষরে লেখা শীতের আগমনী কবিতা – ঘোষ উত্তম

৬

জি.সি. দেবনাথ এর কবিতা অবহেলা

৭

আন্তর্জাতিক পুরুষ দিবস: মর্যাদা, সুস্থতা ও সমতার সমাজ গড়ার প্রত্যয়

৮

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত

৯

ময়মনসিংহের কারুশিল্পীদের জাতীয় পুরস্কারের আবেদন আহ্বান

১০

ময়মনসিংহ রেঞ্জে গঠিত হচ্ছে আরআরএফ, অনুমোদন পেল ২৮০ পদ ও ৮ যানবাহন

১১

১ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার প্রস্তুতি সভা

১২

ময়মনসিংহের সংস্কৃতি: ইতিহাস, ঐতিহ্য ও লোকজ জীবনের এক সমৃদ্ধ জনপদ

১৩

সোশ্যাল মিডিয়ার শক্তি ও দায়িত্বশীলতা-স্বাধীন চৌধুরী

১৪

তোষণ সংস্কৃতির বহুরূপ-স্বাধীন চৌধুরী

১৫

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৬

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৭

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৮

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৯

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

২০